নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত মোদী সরকারের - The News Lion

নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত মোদী সরকারের




দি নিউজ লায়ন ; নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিল মোদী সরকার। ইতিমধ্যেই নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপনের জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। এই কমিটির শীর্ষে রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গিয়েছে,  বছরভর নেতাজি শ্মরণে দেশজুড়ে নানা অনুষ্ঠানের পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের।   


 এবার থেকে প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে তাঁর জন্মদিনটি ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। তথ্য ও সংস্কৃতি মন্ত্রকের তরফে এব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।    


 সামনেই একুশের  বিধানসভা ভোট। যেখানে দাঁড়িয়ে  বাংলা দখলে মরিয়া বিজেপি। বাংলা দখল করতে গেলে  গেলে বাঙালি মনের আরও কাছে পৌঁছে যাওয়া জরুরি বলেই মনে করছেন গেরুয়া নেতারা। সেই লক্ষ্যেই কি একের পর এক সিদ্ধান্ত মোদী সরকারের। চলছে রাজনৈতিক জল্পনা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.